PM- POSHAN মিড-ডে-মিল প্রকল্পে রাজ্যে DEO নিয়োগ, বেতন 16,000/- টাকা | WB PM POSHAN Recruitment 2024

 PM- POSHAN মিড-ডে-মিল প্রকল্পে রাজ্যে DEO নিয়োগ, বেতন 16,000/- টাকা | WB PM POSHAN Recruitment 2024

পশ্চিমবঙ্গে PM- POSHAN প্রকল্পের তরফে কর্মী নিয়োগ (WB PM POSHAN Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনার কি কম্পিউটার কাজের দক্ষতা রয়েছে? আপনি কি দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন? তবে এখানে আপনি নিয়োগের জন্য অনায়াসেই জানাতে পারবেন আবেদন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।


নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এর তরফে PM- POSHAN তথা মিড-ডে-মিল প্রকল্পে র অধীনে হবে এই নিয়োগ।


পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার কাজের দক্ষতা থাকা দরকার।


প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।


মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে।


নিয়োগ প্রক্রিয়া: মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে। ক্ষেত্র অনুযায়ী নম্বর বিভাজন হলো –

  • 1. লিখিত পরীক্ষা – 40 নম্বর
  • 2. কম্পিউটার টেস্ট – 50 নম্বর
  • 3. ইন্টারভিউ/ Viva Voce- 10 নম্বর 


আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।


আবেদনের সময়সীমা: আগামী 20/09/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


গুরুত্বপূর্ণ লিংক ::

অফিসিয়াল নোটিফিকেশন :: এই লিঙ্কে 

অফিসিয়াল লিঙ্ক :: এই লিঙ্কে