SSC MTS Math 01/09/2023 Shift - 02

 

SSC MTS 01/09/2023 Shift - 02 


1. ট্রাপিজিয়াম আকৃতির একটি মাঠের ক্ষেত্রফল 1720 বর্গমিটার, সমান্তরাল বাহুগুলির মধ্যে দূরত্ব 40 m এবং একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 48 m । অন্য সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত (m) ?
[A] 56
[B] 38 *
[C] 42
[D] 34

2. রাম একটি কাজ 18 ঘন্টায় করতে পারে । শ্যাম এবং নরেশ এটি 9 ঘন্টায় করতে পারে । রাম এবং নরেশ এটি 12 ঘন্টায় করতে পারে । শ্যাম একা এটি কতদিনে করতে পারবে ?
[A] 15 ঘন্টা
[B] 9 ঘন্টা
[C] 12 ঘন্টা *
[D] 11 ঘন্টা

3. পাই চার্টে, পাঁচটি গ্রামে এক বছরের জনসংখ্যার শতাংশ দেখানো হয়েছে
গ্রাম B এবং গ্রাম D এর জনসংখ্যার অনুপাত কত ?
[A] 1 : 3
[B] 3 : 1
[C] 2 : 3 *
[D] 3 : 2

4. (a + b)² × (a³ – b³), (a³ + b³), (a² – b²) এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো :
[A] (a² – ab + b²)/(a + b)
[B] (a² + ab + b²)/(a – b)
[C] (a² – ab + b²)/(a² + ab + b²) *
[D] (a² + ab + b²)/(a² – b²)

5. যদি (2x² + 12kx – 25k) যদি ফ্যাক্টর হয় (x – 2), k এর মান কত ?
[A] 2
[B] 8 *
[C] 4
[D] 6

6. 108 km/h বেগে চলমান 360 m দীর্ঘ একটি ট্রেন 90 km/h বেগে  বিপরীতদিকে আসা একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে । অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত (m) ?
[A] 330
[B] 270
[C] 300 *
[D] 345

7. 2×4×1 একক মাপের একটি আয়তঘনককে গলানো হলো এবং একটি নতুন ঘনক তৈরি করা হলো । নতুন গঠিত ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গএকক ?
[A] 32
[B] 28
[C] 24 *
[D] 16

8. সমৃদ্ধি একটি সোনার আংটি 26% ক্ষতিতে বিক্রি করে । যদি সোনার আংটির ক্রয়মূল্য হয় 38,500 টাকা তবে এটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] ₹28,490 *
[B] ₹30,500
[C] ₹29,590
[D] ₹38,600

9. ছাত্ররা সংস্কৃত, ইংরেজি, গণিত, সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সে 62, 58, 72, 58 এবং 83 নম্বর পায় যথাক্রমে । গণিত, সোশ্যাল এবং কম্পিউটার সায়েন্সের গড় নম্বর, সংস্কৃত, ইংরেজি এবং গণিতের গড় নম্বর অপেক্ষা ______ কম
[A] 9
[B] 8
[C] 6
[D] 7 *

10. P এবং Q পরস্পর ব্যস্ত অনুপাতে এবং P হলো 10 যখন Q হলো 6 । যখন P হয় 15, Q এর মান কত হবে ?
[A] 9
[B] 4 *
[C] 10
[D] 5

11. পাই ডায়াগ্রামে, 2015 সালে সালে ভারতের ফ্যাব্রিক এক্সপোর্ট দেখানো হয়েছে
1 টন ফ্যাব্রিক A এর আয়, ফ্যাব্রিক C এর আয়ের তিনগুন হয় তবে A থেকে আয় এবং C এর মধ্যে অনুপাত হবে :
[A] 1 : 3
[B] 3 : 1
[C] 12 : 1 *
[D] 6 : 1

12. একটি বিষয়ে 13 জন স্টুডেন্টের গড় নম্বর হলো 66 । যদি প্রথম সাতজন স্টুডেন্টের গড় 67 এবং শেষ সাতজন স্টুডেন্টের গড় 69 হয় তবে সপ্তম স্টুডেন্টের নম্বর হলো :
[A] 99
[B] 91
[C] 97
[D] 94 *

13. একটি জনবসতি জায়গায় শোভা একটি ছোটো জমি কেনে ₹6,00,000 টাকায় এবং লক্ষিতাকে 20% লাভে বিক্রি করে। লক্ষিতা, দীনেশকে 10% ক্ষতিতে বিক্রি করে । প্লটটির জন্য দীনেশকে কত টাকা দিতে হয়েছিল ?
[A] ₹6,40,000
[B] ₹6,48,000 *
[C] ₹6,08,000
[D] ₹6,00,000

14. সরল সুদে জমা রাখা একটি মূলধন তিন বছরে হয় 1020 টাকা এবং দুই বছরে 980 টাকা । জমা থাকা টাকার পরিমাণ হলো :
[A] ₹900 *
[B] ₹880
[C] ₹920
[D] ₹840

15. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরে হয় 6400 টাকা এবং 5 বছরে হয় 8100 টাকা । বার্ষিক সুদের হার নির্ণয় করো :
[A] 12 3/8%
[B] 12 4/8% *
[C] 12 6/8%
[D] 12 5/8%

16. দুধ এবং জলের 25 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3 : 2 । মিশ্রনে কত লিটার জল মেশাতে হবে যাতে লদ্ধ মিশ্রণে 50% জল থাকে ?
[A] 10
[B] 8
[C] 5 *
[D] 12

17. সরল করো :
(16 2/5 –12 1/15) ÷ 3 4/81
[A] 1 9/13
[B] 1 9/19
[C] 1 8/19 *
[D] 2 8/13

18. একটি ফ্যানের দাম প্রথমে 28% হ্রাস পায় এবং তারপর 35% বৃদ্ধি পায় । যদি অন্তিম দাম 1215 টাকা হয় তবে ফ্যানটির প্রকৃত দাম নির্ণয় করো :
[A] ₹1250 *
[B] ₹1520
[C] ₹2150
[D] ₹1052

19. A একটি কাজ 36 দিনে করতে পারে, যেখানে B এটি 48 দিনে করতে পারে । B 12 দিন কাজ করে এবং চলে যায় । বাকি কাজটি শেষ করতে A এর কত সময় লাগবে ?
[A] 21
[B] 27 *
[C] 28
[D] 32

20. একজন পুলিশ 650 মিটার দূরে থাকা এক চোরকে ধাওয়া করতে শুরু করে । যদি তারা যথাক্রমে 9.5 কিমি প্রতি ঘন্টা এবং 6.5 কিমি প্রতি ঘন্টা বেগে ছোটে তবে চোরটি ধরা পড়ার আগে কত দূরত্ব সে দৌড়াবে (প্রায় কিমি) ?
[A] 1.8
[B] 2.0
[C] 1.4 *
[D] 1.2