SSC MTS Math 01/09/2023 Shift - 01
SSC MTS 01/09/2023 Shift - 01
1. যদি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 20% কম হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হয় 7 : 10 তবে প্রথম ও তৃতীয় সংখ্যার গড়, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত শতাংশ বেশি ?
[A] 26 4/7
[B] 28 2/7
[C] 28 4/7 *
[D] 24 2/7
2. গীতা কিছু টাকা ব্যাংকে জমা রাখে যা 3 বছরে 5% হারে হয় 27,783 টাকা, সুদের হিসেব চক্রবৃদ্ধিতে হলে । সে কত টাকা জমা রেখেছিল ?
[A] ₹25,500
[B] ₹25,000
[C] ₹26,000
[D] ₹24,000 *
3. একজন ট্রাক ড্রাইভার 60 km/h বেগে তিন ঘন্টা গাড়ি চালায় । তারপর সে এক ঘন্টার জন্য থামে এবং কোথাও যায় না । তারপর সে আরো 4 ঘন্টা 60 km/h বেগে গাড়ি চালায় । ড্রাইভারের গড় বেগ (km/h) কত ছিল ?
[A] 52.5 *
[B] 62.4
[C] 50.5
[D] 42 8
4. নিচের ছবিতে A, B, C ও D শহর থেকে পরীক্ষায় বসা স্টুডেন্টদের তালিকা দেখানো হয়েছে ।
কোন শহরে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে ? এবং ওই শহরের শতকরা হারটি নির্ণয় করো ?
[A] A, 50%
[B] B, 60% *
[C] D, 60%
[D] C, 50%
5. দিশা বার্ষিক সরল সুদের হারে 20,000 টাকা 9 বছরের জন্য বিনিয়োগ করে এবং মোট টাকা হয় 33,500 টাকা । সুদের হার কত ?
[A] 8%
[B] 8.5%
[C] 7.5% *
[D] 9%
6. সরল করো :
(13 ÷ 13 এর 13 + 13)/(13 ÷ 13 × 13 + 13)
[A] 1/26
[B] 15/26
[C] 13/96
[D] 85/169 *
7. একটি দ্রব্যের ক্রয়মূল্য 4350 টাকা । যদি এটিকে 5680 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত ?
[A] 28.5%
[B] 40.7%
[C] 36.8%
[D] 30.6%
8. একটি ক্লাসে 37 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে 22 জন বালিকা । এই বালিকাগুলির গড় ওজন 46 কেজি এবং সমস্ত ক্লাসের গড় ওজন 50 কেজি । ক্লাসের বালকদের গড় ওজন কত (কেজি) ?
[A] 60.74
[B] 55.87 *
[C] 61.35
[D] 58.25
9. A বিন্দু থেকে B বিন্দুতে অনুকূলে যেতে এবং A ও B র মধ্যবর্তী C বিন্দুতে ফিরে আসতে একটি নৌকার 20 ঘন্টা সময় লাগে । স্রোতের বেগ 5 কিমি/ঘ: এবং স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা । A এবং B র মধ্যে দূরত্ব কত (কিমি) ?
[A] 100
[B] 120
[C] 150
[D] 75
10. রাজু রবিকে একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে । রবি এটিকে 10% ক্ষতিতে রামুকে বিক্রি করে । যদি রামু রবিকে 1485 টাকা দিয়ে থাকে তবে রাজু, রবিকে কত টাকায় বিক্রি করেছিল ?
[A] ₹1200
[B] ₹1500
[C] ₹1650
[D] ₹1600
11. A এবং B একটি কাজ 4 দিনে, B এবং C একই কাজ 5 দিনে, A এবং C এটি 10 দিনে করতে পারে । যদি A, B এবং C একসাথে কাজ করে তবে কতদিনে কাজটি শেষ হবে ?
[A] 3 11/7
[B] 11 3/7
[C] 3 7/11 *
[D] 11 7/3
12. নিচের গ্রাফে, X, Y এবং Z কোম্পানির বিভিন্ন বছরে টায়ার উৎপাদন (লাখ) দেখানো হয়েছে ।
বছর পিছু সর্বোচ্চ গড়যুক্ত উৎপাদনমূলক কোম্পানি এবং সর্বনিম্ন গড়যুক্ত উৎপাদনমূলক কোম্পানির মধ্যে পার্থক্য কত ?
[A] 2
[B] 6
[C] 8
[D] 4 *
13. 9.61 এবং 3.61 এর গড় সমানুপাতি কত ?
[A] 3.17
[B] 5.89 *
[C] 4.87
[D] 6.78
14. A এবং B হলো দুটি এমন সংখ্যা যাতে A এর 6% ও B এর 4% এর যোগফল, A এর 7% ও B এর 11% এর যোগফলের দুইয়ের-পাঁচ অংশ হয় তবে A : B এর মান কত ?
[A] 3 : 7
[B] 5 : 8
[C] 1 : 8 *
[D] 1 : 7
15. 110 m এবং 85 m দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 12 m/s এবং 7 m/s বেগে যথাক্রমে ছুটছে । দ্রুততম ট্রেনটি, মন্থর ট্রেনটিকে কত সময়ে অতিক্রম করবে ?
[A] 39 *
[B] 35
[C] 19
[D] 29
16. কোন অনুপাতে প্রতি কেজি ₹128 এবং ₹143 দামের দুটি ভিন্ন চাল মেশালে মিশ্রিত চালটির প্রতি কেজির দাম হয় ₹137.75 ?
[A] 12 : 5
[B] 7 : 13 *
[C] 5 : 4
[D] 6 : 7
17. দুজন ব্যক্তি 77 cm এবং 88 cm স্টেপ নেয় যথাক্রমে । যদি তারা স্টেপ দিয়ে শুরু করে তবে নূন্যতম কত দূরত্ব অতিক্রম করবে যাতে তাদের উভয়েরই ওই দূরত্ব অতিক্রম করতে স্টেপ সম্পূর্ণ হয় ?
[A] 968
[B] 828
[C] 616 *
[D] 560
18. একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গসেমি, এটির ব্যাস নির্ণয় করো :
[A] 14 cm *
[B] 2 cm
[C] 4 cm
[D] 3 cm
19. একটি ধাতব গোলকের ব্যাস 6 cm । এটিকে গলানো হয় এবং প্রস্থছেদের ব্যাস 0.4 cm যুক্ত একটি তার তৈরি করা হয় । তারটির দৈর্ঘ্য কত (m) ?
[A] 18
[B] 9 *
[C] 12
[D] 10
20. A, B এবং C একটি কাজ 10, 15 এবং 12 দিনে করতে পারে যথাক্রমে । অল্টারনেট করে A এবং B প্রত্যেকে 5 দিন কাজ করে এবং চলে যায় । তারপর C যোগদান করে এবং বাকি কাজটি সম্পন্ন করে । C কতদিনে বাকি কাজটি সম্পূর্ণ করেছিল ?
[A] 3
[B] 1
[C] 4
[D] 2 *