রাজ্যে লাইব্রেরি এসিস্ট্যান্ট পদে নিয়োগ 2022 | আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
তোমাদের সবাই কে Job News - চাকরির খবর App এ অনেক অনেক স্বাগত, তোমাদের জন্য প্রতিনিয়ত ছোটো-বড় সব রকমের চাকরির তথ্য আমরা এই App এর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই , আজ তাই আরো একটি চাকরির তথ্য আমরা হাজির হয়েছি। এবার রাজ্যে লাইব্রেরি এসিস্ট্যান্ট পদে নিয়োগ 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বিভিন্ন যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত এবং সুবর্ণ সুযোগ এটি। তবে আর দেরি কিসের? আপনি যদি একজন চাকরি প্রার্থী এখানে থাকেন তবে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC এর তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে লাইব্রেরি সহায়ক তথা Library Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে কর্মীদের। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 32,100/- টাকা থেকে শুরু হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে লাইব্রেরি সাইন্স এর ওপর স্নাতক করে থাকলে সঙ্গে কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞান থাকলে নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে নিয়োগে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 39 বছর রাখা হয়েছে। অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা: আগামী 27/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া অনলাইন আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
2. যাবতীয় কিছু প্রাথমিক তথ্য যেমন, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর, ইমেল এড্রেস, নাম, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
3. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এ একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাঠানো হবে, এগুলি দিয়ে পুনরায় লগইন করুন।
4. আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা ইত্যাদি দিয়ে দিতে হবে এখানে।
5. যাবতীয় কিছু তথ্য সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
অফিসিয়াল নোটিফিকেশন : এই লিঙ্কে
অফিসিয়াল ওয়েবসাইট / আবেদন লিঙ্ক : এই লিঙ্কে
